ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে চার লাখ টাকার হেরোইনসহ আটক ২


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২১-১-২০২৩ দুপুর ১১:২০
মানিকগঞ্জে মাদক বিরোধী অভিযানে চার লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।গতকাল রাতে মানিকগঞ্জ সদর উপজেলার নয়াকান্দি (মান্নাননগর) এলাকা থেকে তাদেরকে আটক করে ডিবির একটি অভিযানিক দল।আজ শনিবার (২১ জানুয়ারি) সকালে জেলা গোয়েন্দা শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ।
 
আটকরা হলো-মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার মোঃ আরিফ হোসেনের ছেলে তানজির হোসেন অনিক (২৩) এবং একই উপজেলার কুশেরচর এলাকার -মোঃ লাল মিয়ার ছেলে রানা (২১)।জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক নির্দেশনায় জেলায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল ডিবির এসআই মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে মাদক কারবারি অনিক ও রানাকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪ লক্ষ টাকা মুল্যের ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। 
 
 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার