ধামইরহাটে এমপি শহীদুজ্জামান সরকার কর্তৃক ৬০ লক্ষ টাকা ব্যয়ে গ্রামীন রাস্তা নির্মান কাজের উদ্বোধন
নওগাঁর ধামইরহাটে ২০২২-২৩ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘গ্রামীন মাটির রাস্তা সমুহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি)করণ’ প্রকল্পের আওতায় গ্রামীন রাস্তা নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের বাস্তবায়নে ৬০ লক্ষ টাকা ব্যয়ে ২১ জানুয়ারী দুপুর ১২ টায় উপজেলার জাহানপুর ইউপির সাহাপুর রফিকের মোড় হতে আড়ানগর গোলারঘাট ব্রীজ অভিমুখে ফলোক উন্মোচনের মাধ্যমে এইচবিবি করণ নির্মান কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উদ্বোধন শেষে জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুইসার রহমানের সভাপতিত্বে উপজেলা সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম.পি শহীদুজ্জামান সরকার বলেন, ‘আগামী নির্বাচনেও জনগণ শেখ হাসিনার বিকল্প কাউকে দেখছেন, কারণ ঘর থেকে বেই হলেই শেখ হাসিনার উন্নয়ন ও অনুদান সর্বোত্র দৃশ্যমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলালীগ সভানেত্রী আনজুয়ারা বেগম, প্যানেল মেয়র মেহেদী হাসান, ইউপি সদস্য হামিদুল ইসলাম, আল মামুন, আমিনা বেগম কতুরী, উপজেলা ছাত্রলীগ নেতা কল্লোল হাসান শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন