ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দশমিনায় অলিম্পিক সিমেন্ট লিমিটেডের বন্ধু সভা অনুষ্ঠিত


দশমিনা  প্রতিনিধি    photo দশমিনা প্রতিনিধি
প্রকাশিত: ২১-১-২০২৩ বিকাল ৫:৪৪
পটুয়াখালীর দশমিনায় ইমারত নির্মাণ শ্রমিকদের সাথে অলিম্পিক সিমেন্ট লিমিটেডের (এ্যাংকর সিমেন্ট) কর্মকর্তাদের বন্ধু সভা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
 
অলিম্পিক সিমেন্ট লিমিটেড ও স্থানীয় ব্যবসায়ী মেসার্স জামাল এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে শনিবার (২১ জানুয়ারি) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
জানা যায়, উপজেলার ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স জামাল এন্টারপ্রাইজ অলিম্পিক সিমেন্ট লিমিটেডের এ্যাংকর ব্রান্ডের সিমেন্ট বিক্রয়ে তৃতীয়বারের মতো সারা দেশে প্রথম স্থান অধিকার করায় স্থানীয় তিন শতাধিক নির্মাণ শ্রমিকের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। 
 
মেসার্স জামাল এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. জামাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিম্পিক সিমেন্ট লিমিটেডের প্রধান বিক্রয় ও বিপণন কর্মকর্তা মো. ইমাম ফারুক।
 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাহকদের স্বপ্নের ভবন, বাড়ি ও স্থাপনা নির্মাণে এ্যাংকর ব্রান্ডের সিমেন্ট সরবরাহ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গুনগত মানের কারনে অলিম্পিক সিমেন্ট লিমিটেডের এ্যাংকর ব্রান্ডের সিমেন্টের ব্যাপক চাহিদা রয়েছে এবং প্রকৌশলীগণ এ সিমেন্ট ব্যবহারের পরামর্শ প্রদান করে থাকেন।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা