মানিকগঞ্জে ডিবির হাতে তিন মাদক কারবারি আটক
মানিকগঞ্জে ৩ লাখ টাকার হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।গতকাল শনিবার রাত সোয়া ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা ঘাট কাঁচা বাজারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
রোববার (২২ জানুয়ারী) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।আটকরা হলো-মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা ঘাট এলাকার মোঃ সিদ্দিক হোসেনের ছেলে মোঃ রনি হোসেন (২৯), বেউথা (বস্তি) এলাকার মৃত আঃ বাতেনের ছেলে মোঃ সুজন (২৬) এবং কুড়িগ্রাম জেলার উলিপুর থানার ঝুলাপাড়া এলাকার সমশেরের ছেলে মোঃ মোমিন (২৬)।
ডিবির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক নির্দেশনায় গতকাল রাতে ডিবির এসআই রিপন নাগ এর নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে বেউথা ঘাট থেকে ৩ মাদক কারবারিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩ লক্ষ টাকা মুল্যের ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied