ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় দারুল আমান উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন ও মিলনমেলা


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২২-১-২০২৩ দুপুর ২:৪৫
শরীয়তপুরের ঐতিহ্যবাহী দারুল আমান উচ্চ বিদ্যালয়ের  ৭৫ বছর পূর্তি উদযাপন ও সাবেক, বর্তমান ছাত্রদের মিলনমেলাকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছে ডামুড্যা উপজেলা। দিনব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে আনন্দে মাতোয়ারা বর্তমান ও সাবেক ছাত্ররা।
শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাক। তিনি উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
এমপি বলেন, আজকের ছাত্রসমাজই আগামী বাংলাদেশের হাল ধরবে, তাই তাদের সব বিষয়ে সমান পারদর্শী হতে হবে। তাদের ডিজিটাল প্রযুক্তিকে মানিয়ে নিতে হবে। আর তারা যদি ডিজিটাল প্রযুক্তিকে মানিয়ে নিতে পারে তাহলেই কেবল প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
৭৫ বছর পূর্তি উদযাপন ও মিলনমেলার সমিতির সভাপতি মো. আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরকারের জন-নিরাপত্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সাবেক সচিব ও শিক্ষাবিদ মো. আক্তার হোসেন, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মো. সাইফুল হক, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের প্রেসিডেন্ট শিক্ষাবিদ  বি.এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ছাড়াও খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার