বাঁশখালী দারুল করীম ও মডেল মাদ্রাসার ৩দিন ব্যাপী বার্ষিক মাহফিল সম্পন্ন
চট্টগ্রামের বাঁশখালী দারুল করীম মাদ্রাসা ও বাঁশখালী মডেল মাদ্রাসার ৩দিন ব্যাপী ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৩ সম্পন্ন হয়েছে।বাঁশখালী পৌরসভার দারোগা বাজার ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন দারুল করীম মাদ্রাসা ও বাঁশখালী মডেল মাদ্রাসা প্রাঙ্গণে তিনদিন ব্যাপী ওয়াজ মাহফিল আল্লামা শাহ্ আব্দুল জলিল, আল্লামা আহমদ হাসান,আল্লামা শাহ্ নুর মোহাম্মদ সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামীর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
প্রধান মেহমান ছিলেন আল্লামা মুহাম্মদ ইয়াহাইয়া, আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ্, প্রধান আকর্ষণ ছিলেন আব্দুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, পৌরসভা মেয়র এডভোকেট এস এম তোফায়েল বিন হোসাইন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।মাহফিলের তৃতীয় দিনে প্রধান ওয়াইজিন ছিলেন আন্তর্জাতিক মুফাচ্ছিরে কুরআন মাওলানা হাফিজুর রহমান(কুয়াকাটা)।
আমন্ত্রিত হিসেবে ছিলেন,আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া,মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, মাওলানা মোস্তফা নুরী,মাওলানা আব্দুল্লাহ আল মারুফ,আল্লামা আজিজুল হক আল মাদানী, মাওলানা খোবাইব বিন তৈয়ব,মুফতি সাঈদ আহমদ কলরব,মাওলানা মুফতি মোসলেহ উদ্দিন কাউছারীসহ হাজার হাজার লোকজন উপস্থিত ছিলেন।উল্লেখ্য,১৯, ২০ ও ২১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত তিনদিন ব্যাপী এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।এতে মাদ্রাসার হেফজ সম্পন্ন করা ছাত্র দস্তারবন্দী ও ছাত্রীদের ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
Link Copied