টাউন হল চত্বরে জাতির পিতার ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরাল নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু এবং ময়মননসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। শনিবার (২৯ মে) বেলা ১১টায় টাউন হলের গেটসংলগ্ন স্থানে এ ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্যে মোনাজাত করা হয়।
এ সময় জেলা প্রশাসক মো. এনামুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনতাজ উদ্দিন মন্তা, জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা লিরা তরফদার, সদস্য মহিবুল হক, ফারজানা শারমিন বিউটি, আব্দুল খালেক, আরজুনা কবির, সহকারী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রউফ, সারোয়ার হোসেনসহ জেলা পরিষদের অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে মেসার্স এ আর ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজের দায়িত্ব পেয়েছে। কাজের বাস্তবায়ন ও অর্থায়নে রয়েছে ময়মনসিংহ জেলা পরিষদ। ম্যুরালের দেয়াল প্রাচীর থাকবে এবং ১৪ এমএম গ্লাস দ্বারা বেষ্টিত থাকবে বলে জানা গেছে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়