ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সাকিব-ফিঞ্চরা একই দিনে আসবেন বাংলাদেশে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২১ বিকাল ৭:১৬

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ক্রিকেট। আবার মাঠে খেলা ফিরলে বিশ্রামের সুযোগ নেই খেলোয়াড়দের। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হতেই জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। পূর্ণাঙ্গ সিরিজের এই সফর শেষ করে আগামী ২৮ জুলাই রওয়ানা করে ২৯ জুলাই দেশে ফিরবেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা। ঢাকা পা দিয়েই সরাসরি হোটেলে উঠবে টাইগাররা। আগামী মাসের শুরুতেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে।

এই সিরিজ খেলতে আগামী ২৯ জুলাই বাঘের ডেরায় পা রাখবে অ্যারন ফিঞ্চের দল। ওয়েস্ট ইন্ডিজ থেকে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া। ওই দিনই বিশেষ বিমানে এসে পৌঁছাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দর থেকে সোজা হোটেলে উঠবে দুই দলই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, অস্ট্রেলিয়া দলের আসার খবর। দুই বোর্ডের মধ্যে এখনো আলোচনা চললেও অজিদের আসা চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে দুই দলের জন্য বরাদ্ধ হোটেলটি প্রস্তুত করার কাজ শেষ হয়ে গেছে বলে জানালেন তিনি।

সব মিলিয়ে ১০ দিনের সংক্ষিপ্ত সফরে ৫টি টি-টোয়েন্টি খেলবে তারা। এর মধ্যে আছে কোয়ারেন্টাইন প্রক্রিয়া। তবে যতদূর জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ৩ দিনের কোয়ারেন্টাইন প্রস্তাব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াকে। সে প্রস্তাবে অবশ্য সম্মতি নেই তাদের। তার আগেই অনুশীলনে নামতে চায় অস্ট্রেলিয়া।

এমএসএম / এমএসএম

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড