ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

উলিপুরে চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটন, আটক-২


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২২-১-২০২৩ রাত ৯:৫৫

কুড়িগ্রামের উলিপুরে চাঞ্চল্যকর অটোচালক হত্যার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন সহ আলামত উদ্ধার করে হত্যার সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ধরনীবাড়ি তেলীপাড়া এলাকার অটোচালক রফিকুল ইসলাম(৩২) গত ১৯ জানুয়ারি দুপুরে গুনাইগাছ আমিন মোড়ে "আশা এনজিও"  থেকে লোনের ৫০ হাজার টাকা উত্তোলনের জন্য বাড়ী থেকে বের হয়ে যায়। বিকেলে লোনের টাকা উত্তোলন করে তার স্ত্রীকে ফোন দিয়ে উলিপুর বাজারে ডেকে নেয়। তখন তার স্ত্রী তার কাছ থেকে স্টিলের বাক্স কিনে চাইলে, তিনি প্রতিবেশী ধরনীবাড়ি তেলীপাড়ার অভিযুক্ত মোঃ রফিকুল ইসলাম (৩৫) স্টিলের বাক্স কিনতে নিষেধ করেন। অতঃপর ভিকটিম রফিকুল ইসলাম তার স্ত্রীকে সন্ধ্যায় নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ভিকটিম রফিকুল ইসলাম প্রতিবেশী অভিযুক্ত মোঃ রফিকুল ইসলামের সাথে চলে যায়। এ সময় ভিকটিম রফিকুল ইসলামের নিকট লোনের ৫০ হাজার টাকাসহ অটো বিক্রির টাকা ছিল। ভিকটিম রফিকুল ইসলাম বাড়িতে ফিরে না আসায় তাকে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে গত ২০ জানুয়ারি ভোরে ধরণীবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধরণীবাড়ী তেলীপাড়া গ্রামের জনৈক ব্যক্তির পুকুরের পাড়ে কাঁচা রাস্তার উপর ভিকটিম রফিকুল ইসলামকে গলা কাটা অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় উলিপুর থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাহ আলম জানান, আসামী রফিকুল ভিকটিম রফিকুলের চাচা। গ্রেফতারকৃত আসামী ফেরদৌস আলম বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় হত্যার পরিকল্পনা, কিভাবে হত্যাকান্ডটি ঘটিয়েছে তার বিশদ বর্ণনা দিয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন।উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, গোপন তথ্য সংগ্রহ করে তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত ধরনীবাড়ি তেলিপাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মোঃ ফেরদৌস আলম (৩৫)কে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মৃত রফিকুলকে হত্যার কাজে ব্যবহৃত একটি চাকু, একটি মোবাইল ও ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, বিভিন্ন তথ্যের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দু'জনকে গ্রফতার করা হয়েছে। ঘটনার সাথে আরো যারা জড়িত, তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, হত্যাকান্ডের আলামত সহ জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধীরা যেই হোক, ধরা তাকে পরতেই হবে।নিরাপদ কুড়িগ্রাম গড়তে কাজ করা হচ্ছে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে কাজ করছে জেলা পুলিশ। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা