সাটুরিয়ায় চোলাই মদসহ আটক ২
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ১শত ১২ লিটার চোলাই মদসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ। গোপন সংবাদে অভিযান চালিয়ে গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার বাহ্রা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন। আটককৃতরা হলো- সাটুরিয়া উপজেলার বাহ্রা এলাকার হেমন্ত চন্দ্র দাসের ছেলে হারান চন্দ্র দাস (৬৪) ও জতীন্দ্র মনি দাসের ছেলে সজিব মনিদাস (৩০)।
ডিবির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, জেলার পুলিশ সুপার গোলাম আজাদ খান পিপিএম বার এর দিক নির্দেশনায় ডিবির এসআই সৈয়দ আজাহারুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি অভিযানিক দল উপজেলার বাহ্রা এলাকায় অভিযান চালিয়ে ১শত ১২ লিটার চোলাইমদসহ ২ জনকে আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ১২ হাজার টাকা। এ বিষয়ে সাটুরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied