ঝিনাইদহে শিয়াল ধরতে গিয়ে মেছো বাঘ আটক
ঝিনাইদহে শিয়াল ধরার ফাঁদে বিশাল মেছো বাঘ ধরা পড়ার ঘটনা ঘটেছে। গতরাতের কোন এক সময়ে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামে বিশাল মা বাঘটি তার সন্তান বাঁচাতে এসে ঐ ফাঁদে আটকা পড়ে। পরে এলাকাবাসী মা-সন্তান উভয়কেই একটি খাঁচায় আটকে রেখেছে।অন্যদিকে এ ঘটনা জানাজানি হলে পুরো এলাকার মানুষ বাঘ ও শাবককে এক নজর দেখতে ভীড় করছে ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই রঘুনাথপুর মাঠের পাশের জঙ্গলে আজব ডাকাডাকির শব্দ শুনি । যেহেতু এলাকার মানুষ নিয়মিত মাঠের পাশের রাস্তাগুলো ব্যবহার করে সে কারণে আমরা তৎপর থাকি যাতে বড় কোন ঘটনা না ঘটে। গত কাল দুপুরে সোলাইমান মোল্লার বাড়ির পাশের খড়কি ঘরে মেছ বাঘের বাচ্চা পাওয়া যায়। পরে কেউ যেন ওর ক্ষতি করতে না পারে সে কারণে ওকে নিরাপদে এলাকার ওনার বাড়িতে রাখা হয়।
সোলাইমান মোল্লা জানান, বাড়িতে থাকা অবস্থায় মা ছাড়া শাবক আরো বেশী মাত্রায় ডাকাডাকি করতে থাকে। পরে গতকাল রাতেই আমার শিয়াল ধরার ফাঁদ বসিয়ে ঐ জঙ্গলের পাশে রেখে আসা হয়। ঐ রাতেই বিকট গর্জনের শব্দে এলাকাবাসী একসাথে গিয়ে দেখি বিশাল একটি মেছো বাঘ আটকা পড়েছে। এখন পর্যন্ত মা ও শাবক দুজনেই সুস্থ ও নিরাপদে আছে। প্রশাসনের লোকদের জানানো হয়েছে। তারা এসে যা ভালো হয় করবে।
হরিনাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাস্বতী সাহা জানান, এ ঘটনা শোনার পর সাথে সাথে রোক পাঠোনো হয়েছে। সেই সাথে ফরেষ্ট ডিপার্টমেন্টকে কবর দেওয়া হয়েছে। মা ও শাবক বর্তমানে দুজনেই নিরাপদে আছে। ফরেষ্ট ডিপার্টমেন্টের লোক আসলেই তাদের সাথে আলোচনা করে যা ভালো হয় তাই করা হবে। মেছো বাঘ সাধারণত নদীর ধারে, পাহাড়ি ছড়া এবং জলাভূমিতে বাস করে। এরা সাঁতারে পারদর্শী হওয়ায় এ ধরনের পরিবেশে সহজেই খাপ খাওয়াতে পারে। এদের গায়ে ছোপ ছোপ চিহ্ন থাকার জন্য চিতাবাঘ বলেও ভুল করা হয়। ধারণা করা হচ্ছে ওই এলাকার আশপাশের আরো মেছো বাঘের সঙ্গী থাকতে পারে। তাই মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক
চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড
পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেলেন ডা: ভীম্মদেব মন্ডল
কালিয়ায় বড় ভাইয়ের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, পারিবারিক ঐক্য বজায় রাখার আহ্বান
সীমাবদ্ধতার মধ্যেও ৩৪ বছর ধরে শিশুদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা
বিলাইছড়িতে মাদকবিরোধী র্যালী ও আলোচনা অনুষ্ঠিত
ছড়িয়ে পড়েছে ‘নিষিদ্ধ চায়না দুয়ারি’ জাল, হুমকিতে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য
চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ
রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও জুলাই যোদ্ধা গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ পরিবারের