শাহজাদপুরে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে শাহজাদপুর প্রেস ক্লাব মিলনায়তনে তাৎক্ষণিক ভাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, শাহজাদপুর প্রেস ক্লাবের উন্নয়নের জন্য বরাদ্দকৃত টাকা বিধিবহির্ভূত ভাবে অন্য প্রকল্পে ব্যবহারের কথা বলে বরাদ্দকৃত টাকা ফেরৎ চাওয়াকে কেন্দ্র করে ইউএনও সাদিয়া আফরিন প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপস্থিত সাংবাদিকদের সাথে চরম ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন। এর প্রতিবাদে এদিন প্রেস ক্লাব মিলনায়তনে জরুরি ভাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ইউএনও সাদিয়া আফরিনের ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। সেই সাথে মঙ্গলবার (২৪ জানুয়ারি) ইউএনও সাদিয়া আফরিনের অপসারণ দাবী করে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদের সঞ্চালনায় এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, ওমর ফারুক, কোরবান আলী লাভলু, আল আমিন হোসেন, মামুন রানা, কেএম নাসির উদ্দিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন