ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মাঘের মেলায় মূলা বিক্রির ধুম


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১-২০২৩ বিকাল ৫:৩৬
ফটিকছড়িতে মাঘের মেলায় মূলা বিক্রির ধুম পড়েছে। হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী(ক.) এর বার্ষিক ওরশ শরীফ ১০ মাঘকে কেন্দ্র করে ফটিকছড়ির মাইজভান্ডার এলাকায় বসে সাপ্তাহব্যাপী গ্রামীন বা লোকজ পণ্যের মেলা। আর এ মেলার অন্যতম আর্কষণ হলো মূলা। এ বছরও তার ব্যতিক্রম নয়।
 
স্থানীয় ও আশেপাশের এলাকা থেকে চাষীরা তাদের উৎপাদিত বড় বড় আকারের মূলা(স্থানীয় ভাষায় জাপানি মূলা) মেলায় বিক্রি করার জন্য নিয়ে আসে। কারণ মেলায় মূলা ভাল বিক্রি হয়।
২৩ জানুয়ারি  ত সরেজমিনে নাজিরহাট থেকে শুরু করে মাইজভান্ডার শরীফ মেলা র্পযন্ত মূলা বিক্রি চোখে পড়ার মত। এক একটি মূলা দুই তিন হাত র্পযন্ত লম্বা ও পাঁচ ছয় কেজি ওজনের পর্যন্ত হয়। আগত আশেক ভক্তরা মাইজভাণ্ডার শরীফ এলাকার মূলা সবজি হিসেবে এবং হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর দরবারে মাংস মূলা তবরুকের বিশেষ প্রচলন থাকায় নিয়ত করে এই মূলা নিয়ে যায় আশেক ভক্তগন।
 
মূলা ক্রয় কারী শাহাদাত হোসেন বলেন, প্রতিবছর ওরশ শরীফে আসলে মূলা নিয়ে যায়। মূলা গুলো খেতে অনেক ভাল। মূলা ক্রয়কারী আব্দুল করিম বলেন,মাইঝভান্ডার শরীফের মূলা হিসেবে প্রতিবছরই ওরশ শরীফে আসলে নিয়ে যায় এবং এ মূলা নিয়ত করে আমরা খায়।
বিক্রেতা আজিজ বলেন, আমরা সারা বছরই আশা থাকি ১০ মাঘের মেলার জন্য। কারণ মেলায় ভাল বিক্রী হয় মূলা। এ লোকজ মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্যবসায়ীরা মেলায় ব্যবসা করতে আসে। রকমারী খাবার, বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে। মেলায় পোষাক, খেলনা, প্রসাধনী সামগ্রীসহ গৃহস্থের প্রয়োজনীয় বাঁশ বেত, মাটির, লোহার তৈরী জিনিসপত্র পাওয়া যায়। তাই এলাকার বউ ঝিয়েরাও এই মেলার অপেক্ষায় থাকে ঘরের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য।

এমএসএম / এমএসএম

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ