ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

জাহাঙ্গীরের দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার, এবার মেয়র পদে চায় সমর্থকেরা


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৩-১-২০২৩ রাত ৮:১৯
গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বহিস্কৃত মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এরপর থেকে জাহাঙ্গীর পন্থী নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। দলে ফেরায় শিগগিরই তিনি মেয়রের চেয়ারে বসবেন এমন প্রত্যাশা করছেন সমর্থকেরা।
এদিকে গাজীপুরের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে-এমন খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মী ও সাধারন মানুষ ভীড় করছে জাহাঙ্গীর আলমের বাসায়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছে সমর্থকেরা।
ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে গাজীপুরের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে ক্ষমা ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা এক চিঠিতে এই ক্ষমা করার কথা জানানো হয়েছে। 
 
দলের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, 'দল আমাকে ক্ষমা করে আবার দলে ফিরিয়ে আনায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ পরিবারের কাছে চির কৃতজ্ঞ। আমি দলের জন্য ও দেশের জন্য কাজ করে যেতে চাই। গাজীপুরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তী কার্যক্রম চালিয়ে যাব। '
 
সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ছয়দানা এলাকায় গাজীপুরের মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়ের জাহাঙ্গীর আলমের নিজ বাস ভবনেও দেখা যায় পুরনো দৃশ্য। নগরীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা ভীড় করছে। প্রিয় নেতাকে দেখতে ও তার মুখ থেকে কিছু শুনতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তারা। তারা অবস্থান ভেদে কেউ গেটে, কেউ  নিচতলায়, কেউ উপরতলায় অবস্থান নিয়েছে। এদের মধ্যে অনেকেই আছে যারা উৎসুক জনতা, তারা এসেছে ভেতরের পরিবেশ দেখতে। অথচ দলীয় পদ ও মেয়র পদে বরখাস্ত হওয়ার পর চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন। বাড়ির আশপাশে দেখা যেতোনা নেতাকর্মী কিংবা সমর্থকদের। এসময়ে নেতাকর্মীরা তাকে নিয়ে বিভিন্ন শ্লোগান দিতেও দেখা গেছে।
 
গাজীপুর মহানগর আওয়ামী লীগের কর্মী আব্বাস উদ্দিন বলেন, মেয়র জাহাঙ্গীরকে পছন্দ করতাম কিন্তু দলীয় সিদ্ধান্ত হয়েছিল এজন্য তার সাথে যোগাযোগ করা হয়নি। তবে দল যেহেতু তাকে ক্ষমা করে দিয়েছে এখন তার সাথে চলতে আর কোন সমস্যা নেই। শুধু আমি নয় আমার মত মহানগরীর হাজার হাজার নেতাকর্মী শুধুমাত্র দলীয় সিদ্ধান্তের কারণে তার থেকে দূরে ছিলেন।
গাজীপুর সিটি করপোরেশনের ৩৭ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন বলেন, জাহাঙ্গীর আলমকে ছাড়া গাজীপুরের উন্নয়ন থেমে আছে। তিনি দলে ফিরেছেন কিন্তু এখন আমরা তাকে মেয়র পদে ফিরে পেতে চাই গাজীপুরের উন্নয়নের সার্থে।
২০২১ সালের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে গাজীপুর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এর পরপরই স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র পদ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করে।
 
আওয়ামীলীগ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে জাহাঙ্গীর আলম কবে ফিরছেন তা নিয়ে চলছে জোর আলোচনা। স্থানীয় নেতাকর্মীদের অনেকে বলছেন, দলে ফেরানোর পাশাপাশি খুব শিগগিরই সিটি করপোরেশনকে ভারমুক্ত করা হবে, যার ইঙ্গিত এরই মধ্যে দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। জাহাঙ্গীর আলমও বলছেন, স্থানীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে আগামীতে দল ও স্থানীয় মানুষের জন্য কাজ করে যাবেন।

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’