স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দু'গ্রুপের মারামারি
ঢাকার ধামরাইয়ে প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিজে গানের সাথে নাচানাচি নিয়ে বহিরাগত দু'পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সোমবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলার বালিয়া ইউনিয়নের প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই মারামারির ঘটনা ঘটে।
জানাযায়,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে স্কুলের মেয়েরা ডিজে গানের সাথে নাচ করছিল,এমন সময় বহিরাগত কিছু ছেলে এসে তাদের দু'পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি করে মারামারিতে জড়িয়ে পড়ে। পরে উত্তেজিত বহিরাগতদের স্কুল ম্যানেজিং কমিটি নিয়ন্ত্রনে আনতে না পেরে পুলিশকে খবর দেয়। যদি জিডে গানে নাচ না করে দেশাত্মবোধক গানে নাচ করতো তবে এমন অপ্রতিকর ঘটনা ঘটতো না বলে এলাকাবাসী মনে করছে।
এ বিষয় কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মোঃ আলামিন হাওলাদার বলেন,প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের সময় মারামারির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied