আমি ডাক্তার কম শয়তান বেশি
পাইকগাছায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডাক্তার মামুন
পাইকগাছা উপজেলার আগড়ঘাটা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের একটি অডিও ক্লিপ সাংবাদিকদের হাতে এসেছে। তার বিরুদ্ধে কেউ অভিযোগ করলে তাকে শায়েস্তা করতে যে কোন পথ অবলম্বন করবেন বলে বলছেন।
তিনি বলছেন, আমি ডাক্তার কম শয়তান বেশি। তিনি কাউকে তোয়াক্কা করে না। হাসপাতাল থেকে ইচ্ছে মত ছুটি নেওয়ার ব্যাপারে তিনি উর্ধ্বতন কর্মকর্তাকে বলার প্রয়োজন মনে করেননা। হাসপাতাল উপস্থিত না থাকার বিষয়ে বলেন, আমি জরুরি কাজে খুলনায় গিয়েছি, কারোর কাছে থেকে অনুমতি নেয়নি। ছুটি লিখে রেখে চলে গিয়েছি। চাইলে ছুটি দিবে, না চাইলে বেতন কাটবে( উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা)। এতে আমার জায় আসেনা।
উল্লেখ্য, আগড়ঘাটা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন দম্পতিৎও আয়া দিয়ে আগত রোগীদের ঔষধ বিতরণ ও চিকিৎসা করেন। তিনি বিভিন্ন সময়ে হাসপাতাল বন্ধ ও ছুটিতে ব্যস্ত থাকার অভিযোগে সাংবাদিকরা তদন্ত গেলে তাদের উপরে হামলা চালিয়ে সাংবাদিক ও মুরগি ব্যবসায়ী আব্দুল মজিদের পকেটে রক্ষিত ৮০ হাজার টাকা, ভিডিও ক্যামেরা ভাঙচুর ও মোবাইল কেড়ে নেয়। এরপর সাংবাদিকদের হয়রানি করতে ৪জন সাংবাদিকসহ উপস্থিত একজনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করে। এই ঘটনায় সাংবাদিক শেখ সেকেন্দার আলী বাদী হয়ে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। যার নং-সি আর ১২৩/২৩ ।
এমএসএম / এমএসএম
৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩