টোকিও অলিম্পিক
জাপানের আপত্তিতে পতাকা সরিয়ে নিল দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার অলিম্পিক কমিটি জানিয়েছে, তারা টোকিওতে অলিম্পিক ভিলেজ থেকে বিতর্কিত একটা পতাকা সরিয়ে নিয়েছে। এই পতাকায় অতীতে জাপান এবং কোরিয়ার মধ্যে সংঘটিত সামরিক সংঘাতের স্মৃতি ফুটে ওঠায় তা নামিয়ে ফেলা হয়েছে।
এপি বলছে, জাপানের কট্টর ডানপন্থি গোষ্ঠী এই পতাকার বিষয়ে আপত্তি তুলেছিল। এরপর শনিবার দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল জানায় তারা এটি সরিয়ে নিচ্ছে।
অ্যাথলেট ভিলেজে দক্ষিণ কোরিয়ার অ্যাথলেটদের রুমের বারান্দায় পতাকাটি টানানো হয়েছিল। এ পতাকাটিতে বার্তা দেওয়া হয়েছিল- ৫ কোটি কোরিয়ানের প্রতি আমাদের এখনও সমর্থন রয়েছে।
১৫৯২-১৫৯৮ সালে জাপান-কোরিয়া সংঘাতের সময় কোরিয়ান একজন অ্যাডমিরালের দেওয়া বক্তব্যের সাথে মিল রয়েছে এ বার্তার। ওই অ্যাডমিরাল কোরিয়ান একজন কর্মকর্তাকে বলেছিলেন- আমার এখনও ১২টা যুদ্ধজাহাজ টিকে আছে। এরপর তিনি জাপানি জাহাজের বড় একটা বহর ধ্বংস করেন।
বিতর্কিত এ পতাকাটা ছাড়াও আরও একটি পতাকা নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। বিভিন্ন স্টেডিয়াম এবং অলিম্পিক ভেন্যুতে জাপানিজ ‘রাইজিং সান’ পতাকাটি নিষিদ্ধ করেছে অলিম্পিক কমিটি। এশিয়ার অনেকে জাপানের এ পতাকাটিকে ভালো চোখে দেখছিলেন না, তারা মনে করছিলেন এটি জাপানের সামরিকবাদী অতীতের কথা মনে করিয়ে দিচ্ছিল।
২৩ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবারের অলিম্পিক।
জামান / জামান
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো