ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কোপা জিতেই রোনালদোকে পিছনে ফেললেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৭-২০২১ দুপুর ১০:২৬

মাঠের লড়াইয়ে একজন একটি গোল করলে অন্যজন যেন চেষ্টা করেন দুটি গোল করার। একজন হ্যাটট্রিক করলে অন্যজনও যেন ছটফট করতে থাকেন হ্যাটট্রিকের জন্য। বিশ্ব ফুটবলে এই মুহূর্তে সব চেয়ে আকর্ষণীয় লড়াই লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদোর।

তবে সেই লড়াই শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। লড়াই চলে তাদের ভক্তদের মধ্যেও। কিছুদিন আগে দেখা গিয়েছিল ইনস্টাগ্রামের পোস্টের দর মেসির থেকে রোনালদোর অনেক বেশি। সেই তথ্য খুশি করতে পারেনি মেসি ভক্তদের। তারা এবার ঝাঁপিয়ে পড়লেন মেসিকে সেরা বানাতে।
রোনালদোর এক বছর আগের রেকর্ড ভেঙে দিলেন মেসি। বলা ভালো মেসি ভক্তরা। কোপা হাতে মেসি একটি ছবি দিয়েছিলেন ইনস্টাগ্রামে। সেই ছবিতে ভালোবাসার সংখ্যা ২ কোটি পেরিয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে কোনো খেলোয়াড়ের দেওয়া ছবিতে এটিই সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া ছবি।

দিয়েগো ম্যারাদোনার মৃত্যুর দিনে তার সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছিলেন রোনালদো। এদোদিন অবধি ইনস্টাগ্রামে সেটিই ছিলো সব চেয়ে বেশি ভালোবাসা পাওয়া ছবি। ১ কোটি ৯৮ লক্ষ মানুষ সেই ছবিতে ভালোবাসা জানিয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলো মেসির কোপা হাতে ছবি।

মেসি ভক্তরা বহুদিন ধরে অপক্ষা করেছিলেন তাদের প্রিয় তারকার হাতে আন্তর্জাতিক ট্রফি দেখার জন্য। সেই স্বপ্ন পূরণ হতেই যেন আনন্দের বাঁধ ভেঙে গিয়েছে ভক্তদের।

জামান / জামান

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ