ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জমিজমা নিয়ে মারপিটে প্রাণ গেল দুজনের, আটক ৩


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৫-১-২০২৩ দুপুর ৩:৫৩
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় জমিজমা নিয়ে দুপক্ষের মারামারিতে দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ জানুয়ারী) সকালে উপজেলার খোদাদাদপুর গ্রামে এই মারামারি ঘটে। এতে ঘটনাস্থলেই মনোয়ার হোসেন মিম (২৪) নামে এক যুবক মারা যায়। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ (পিপিএম-সেবা)।
 
এ ঘটনায় রাকিব হোসেন (২৫) নামে অপর আরেকজনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গেছে বলে নিশ্চিত করেছে পরিবার।নিহত মিম ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের খোদাদাতপুর গ্রামের হায়দার আলীর ছেলে এবং রাকিব একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ওমর আলী (৫৫) ও তার স্ত্রী মোমেতা বেগম (৪৫) এবং তার ছেলে সামিরুল ইসলাম (২০)।
 
স্থানীয়দের মাধ্যম দিয়ে জানা যায়, উপজেলার চুনিয়াপাড়া গ্রামে ১০ শতক জায়গার মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে স্থানীয় ওমর আলীর সাথে হায়দার আলীর দ্বন্দ্ব চলে আসছিল। তাদের এই দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ওমর আলীরা মাঝে মধ্যেই জায়গাটি দখল নিতে আসে। বুধবার সকালে ওমর আলী ওই বিরোধপূর্ণ জমিতে পানি দিতে আসে। এসময় হায়দার আলীর ছেলেরা বাধা দিলে ওমর আলীসহ তার পরিবারের ৫-৬ জন সদস্য চাকু, ছুরি ও লাঠি নিয়ে অতর্কিত হামলা করে। এতে তাদের চাকুর আঘাতে ঘটনাস্থলেই একজন মারা যায়।
 
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, আমরা ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছি এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত