ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

ইউপি সদস্য’র নেতৃত্বে অসহায় নারীর ঘর ভাঙচুর করে নিয়ে যাওয়ার অভিযোগ


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ২৫-১-২০২৩ বিকাল ৫:৫
ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদে পরভীন নামের এক অসহায় নারীর বসত ঘর ভাঙচুর করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মোঃ দুলাল, আঃ রব, বাবুল, জফিউল্লাহ, কালাম, শাশুরি রিজিয়া ও  বিরুদ্ধে। এসময় ওই নারীকে মারধর করা হয়েছে।
 
মঙ্গলবার উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নে ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী পারভীন বাদী হয়ে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের  করেন।
 
পারভীন অভিযোগ করেন, তার স্বামী আরেকটি বিয়ে করে তাকে বাড়ী থেকে তারিয়ে দেয়। তারপর থেকে ছোট স্ত্রীকে নিয়ে নিজ ভিটায় বসবাস করে স্বামী আবু কালাম। পারভীন তার তিন সন্তানকে নিয়ে বেরির পাড় একটি অস্থায়ী যায়গাতে বসবাস করেন। ঘটনার এক সপ্তাহে আগে পারভীন তার তিন সন্তানকে নিয়ে স্বামীর নিজ বসত ঘরে আসলে তার স্বামী ছোট স্ত্রীকে নিয়ে ঘর থেকে পালিয়ে যায়। বুধবার সকালে নুরাবাদ ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল, আঃ রব, বাবুল, জফিউল্লাহ, কালাম ও শাশুরি রিজিয়া স্বামীর বসত ঘর ভাঙচুর করে নিয়ে যায় এবং মারধর করে শরীরের বিভিন্ন স্থান জখম করে। পরে স্থানীয়দের সহযোগীতায়  চরফ্যাসন হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় পারভীন বাদী হয়ে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের  করেন।
 
অভিযুক্ত ইউপি সদস্য মোঃ দুলাল জানান, পারভীনের স্বামী আবু কালামের কাছ থেকে পাওনা টাকার বাবদে বসত ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত