ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সোনারগাঁয়ে ইউনিয়ণ কর্মী সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ আহত-৫০


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২৫-১-২০২৩ রাত ৮:৪৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সম্মেলনে ইউনিয়ণ আওয়ামীলীগের সভাপতি আবু সিদ্দিক মোলা ও সাবেক ইউপি সদস্য নাছির উদ্দিনের সমর্থকদের মাঝে সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকালে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের এলাহীনগর ঈদগাঁ মাঠে এঘটনা ঘটে। এসময় কর্মী সমর্থকরা মঞ্চে থাকা চেয়ার ভাংচুর করেন। দুপক্ষের সংঘর্ষে কর্মী সম্মেলন পন্ড হয়ে যায়। পরে মঞ্চে থাকা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতারা ইউনিয়ণ কর্মী সম্মেলন স্থগিত ঘোষণা করে মঞ্চ পরিত্যাগ করেন। সংঘর্ষে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। 
স্থানীয় সূত্রে জানা গেছে, বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সম্মেলনে ইউনিয়ণ আওয়ামীলীগের সভাপতি আবু সিদ্দিক মোলা ও সাবেক ইউপি সদস্য নাছির উদ্দিনের সমর্থকদের মাঝে সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছে। আহতরা হলেন  আব্দুল জলিল, আরমান হোসেন, স্বপন মিয়া, জামাল হোসেন, নুরুজ্জামান, জান্নাত বেপারী, আশ্রাফ আলী, নাজমুল সরকার, রুহুল আমিন, মেহেদী হাসান, আল আমিন, রাসেদ, ইব্রাহীম মিয়া, মোসলেউদ্দিন ও সাকিব মিয়াসহ ৫০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
সাবেক ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সিদ্দিক মোল্লা তার বক্তব্যে নৌকা মার্কা নির্বাচন করে ভূল করেছি এমন বক্তব্য উপস্থাপন করার সঙ্গে সঙ্গে মঞ্চে থাকা কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে। এসময় আবু সিদ্দিক মোল্লার কর্মী সমর্থকরা আমার কর্মী সমর্থকদের উপর দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে আমার কমপক্ষে ৫০ জন কর্মী সমর্থককে পিটিয়ে আহত করে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া জানান, কর্মী সম্মেলন মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময় সংঘর্ষের ঘটনা অত্যন্ত দুঃখ্য জনক। যে কর্মী সমর্থকরা এই ঘটনার সঙ্গে জড়িত দলীয় ভাবে বিচার বিশ্লেষন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। ইউনিয়ণ কমিটিতে তাদের কোন রকম জায়গা হবেনা।
এবিষয়ে শম্ভুপুরা ইউনিয়ণ আওয়ামীলীগের সভাপতি আবু সিদ্দিক মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার (ওসি) মাহাবুব আলম জানান, শম্ভুপুরা ইউনিয়ন কর্মী সম্মেলনে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।  
   

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন