কুতুবদিয়া-পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাস্ক বিতরণ
কক্সবাজারে কুতুবদিয়া ও পেকুয়া উপজেলায় বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে চলছে মাস্ক বিতরণ কার্যক্রম। রোববার (১৮ জুলাই) পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোতাছেম বিল্যাহ জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণের মাধ্যমে ব্র্যাকের এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ব্র্যাক এনজিওর এইচএনপিপি প্রকল্পের এলাকা ব্যবস্থাপক মো. ইব্রাহিম, বিভ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, বিশ্ব মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সংস্থাটি কাজ করছে সারাদেশে। বিশেষ করে করোনা হটস্পট জেলা/উপজেলার বাজার ও জনবহুল স্থানগুলোতে মাস্ক বিতরণ, মাইকিং, লিফলেট ও ব্যানার লাগানোসহ হ্যান্ড স্যানিটাইজার বিতরণের কাজ করছে ব্র্যাক। মানুষকে করোনার বিষয়ে সচেতনতার পাশাপাশি মাস্ক পরা ও হাত ধোয়া নিশ্চিত করতে 'করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুর্গ' গড়ে তুলতে ডোর টু ডোর নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন সংস্থাটির কর্মীরা।
মাঠপর্যায়ে কাজ করা ব্র্যাকের কর্মীরা জানিয়েছেন, এই প্রকল্পে বেশিরভাগ লোকবল স্থানীয় হওয়ায় স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন কর্মীরা।
প্রকল্পের এলাকা ব্যবস্থাপক মো. ইব্রাহিম জানান, দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ব্র্যাক এনজিও এইচএনপিপির আওতায় কক্সবাজারসহ দেশের ৩৫টি জেলায় করোনা প্রতিরোধে সামাজিক দুর্গ নামে প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে।
স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্র্যাকের এই প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করলে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুর্গ গড়ে উঠবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।
এমএসএম / জামান
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
রাণীশংকৈলে ১২৭৫ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার- ২ পলাতক-১
দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
মান্দায় ১৮ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, হেলে পড়ছে দেয়াল
রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়মে ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ ঘোষণা
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ে এক রাতেই নিঃস্ব বহু পরিবার, যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ
পরকীয়া সন্দেহে স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুন আর্তিনাদ
বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, জরিমানার পরও থামেনি বালু ব্যবসা
কাউনিয়ায় বিএনপির র্যালিতে নেতাকর্মীদের ঢল, মুখরিত রাজপথ
ইছামতিতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান
মনপুরায় বরফ সংকটে মেঘনার ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি
মঠবাড়িয়ায় শহীদ মুক্তিযোদ্ধা দেখিয়ে সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ
Link Copied