ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুর কারাগারে আসামির আত্মহত্যার ঘটনায় ১ জন প্রত্যাহার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৬-১-২০২৩ দুপুর ২:২১
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদন্ড প্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে । তবে, কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভিতরে আত্নহত্যার চেষ্টা করে ওই কয়েদী । এ ঘটনায় এক কারারক্ষী প্রত্যাহার ও দুইজনের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে । নিহত কয়েদী নজরুল ইসলাম (৩০) কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার পাবদা গ্রামের সোহরাব উদ্দীনের ছেলে ।
 
কারাগার কর্তৃপক্ষ জানায়, সে মানসিকভাবে অসুস্থ ছিলেন । বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে হাই সিকিউরিটি কারাগারে ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে কারাবন্দী ওই কয়েদী । কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎক তাকে মৃত্যু ঘোষণা করেন। নজরুল ইসলামের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় ২০১৭ সালে ৩৬৪/৩০২/২০১ দন্ডবিধি মামলা ছিল।
 
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, এঘটনায় রফিকুল ইসলাম নামে এক কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে । এছাড়াও আরও দুই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান, তিনি ।   

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস