ধামইরহাটেক কবি এস এম আব্দুর রউফের সাহিত্য কর্মের উপর বিশেষ স্বাক্ষাৎকার ও আলোচনা সভা
নওগাঁর ধামইরহাটে মানবতার কবি এসএম আব্দুর রউফের সাহিত্য কর্মের উপর এক আলোচনা সভা ও বিশেষ সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ধামইরহাট সরকারি এমএম কলেজের সবুজ চত্ত্বরে স্থানীয় সোনার বাংলা সংগীত নিকেতনের শিল্পীবৃন্দের আয়োজনে কলেজ ক্যাম্পাসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধামইরহাট সরকারি এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা মানবতার কবি এস এম আব্দুর রঊফ, ভারত-বাংলা জনপ্রিয় অনুষ্ঠান মীরাক্কেলের স্টার ও বাংলাদেশের একমাত্র কণ্ঠের জাদুকর তানভীর সরকার, ইউনিকেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার রাজশাহীর প্রতিষ্ঠাতা পরিচালক মো.রায়হান হোসেন,ব্যবস্থাপক মো.নুর আলম, বিশিষ্ট শিল্পী ও কবি সব্যসাচী তুহিন, প্রভাষক (খন্ডকালিন) ইউনুছার রহমান, উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এম এ মালেক, সাংবাদিক আমজাদ হোসেন প্রমুখ। পরে ইউনিকেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার রাজশাহী এর উদ্যোগে কবির সাহিত্য ও কর্ম জীবনের উপর বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করা হয়। উল্লেখ্য কবি এস এম আব্দুর রউফ ‘বিভ্রান্ত পৃথিবী ও বিক্ষুব্ধ জীবন, গীতিরত্ন, রৌদ্রনীল মহাকাশ, বিষ পিয়ালায় শেষ চুমুক, প্রেম ও ফুল, উঃ! কী বিবর্ণ মহাপৃথিবী, বিচ্ছিন্ন রচনাবলী, বিশ্বলোকে-আমার পদার্পণ ও সর্বশেষ গ্রন্থ ‘গীতিমঞ্জরী’ প্রকাশ করে দেশে খ্যাতি অর্জন করেছেন। ইতিমধ্যেই তিনি সাহিত্যক্ষেত্রে অনন্য অবদানের জন্য ২০১০ সালে ‘শিশুকবি রকি’ সাহিত্য পুরস্কার ও ২০১৬ সালে ‘প্রেরণা’ সাহিত্য পুরস্কার এবং ২০১৭ সালে নওগাঁ লেখক পরিষদ কর্তৃক ‘বরেন্দ্রভূমি’ সাহিত্য পুরস্কার লাভ করেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন