শরণখোলায় সড়ক দূর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় নুসরাত জাহান ইভা (৬) নামের এক শিশু সড়ক দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৬ জানুয়ারী দুপুরে শরণখোলা-মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান ব্রিজ সংলগ্ন এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে উপজেলার ধানসাগর ইউনিয়নের উত্তর নলবুনিয়া গ্রামের আবু হানিফ হাওলাদারের শিশু কণ্যা নুসরাত জাহান ইভা পার্শ্ববর্তী এলাকায় ফুফুর বাড়ী বেড়াতে যাচ্ছিল। ধানসাগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান দুলাল এর বাড়ি সংলগ্ন ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক পার হচ্ছিল এ সময় দুত গতির একটি ইজি বাইক তাকে চাপা দেয়। এতে ওই শিশুটি গুরুতর জখম হয়। আত্মীয় স্বজনরা দ্রুত শরণখোলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মোঃ তাওহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। তবে ধারনা করা হচ্ছে বুকে ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। পুলিশ ইজি বাইকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, ইভার বাবা কোনো মামলা না করায় শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান