ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শিক্ষা উপকরণ বিতরণ করলেন সংসদ সদস্য শিবলী সাদিক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৭-১-২০২৩ দুপুর ১২:৮
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০২২/২৩ অর্থ বছরে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অসচ্ছল মেধাবী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৪০ জন ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬১৪ জোড়া টেকসই পরিবেশ বান্ধব উঁচুনিচু বেঞ্চ ও ২০টি ল্যাপটপ বিতরণ করা হয়। 
 
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
 
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় অন্যদের মধ্যে, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শীবেশ কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজ্জাক মাস্টার, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, চিত্ত রঞ্জন পাহান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, উপকারভোগীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত