ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

তজুমদ্দিনে ৩২ পিস ইয়াবাসহ আটক ২


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২১ দুপুর ২:২৫
ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের মাহারকান্দি সড়কে তল্লাশি চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের নামে তজুমদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হছেছে (মামলা নম্বর ৪, তারিখ ১৮/০৭/২০২১ ইং)। 
 
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামীম সরদারের নেতৃত্বে একদল পুলিশ মাহারকান্দি তজুমদ্দিন-কুঞ্জের হাট সড়কে রোববার সন্ধ্যা ৭টার দিকে অবস্থান নেয়। এ সময় তল্লাশি চালিয়ে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কোব্বাত আলী হাওলাদার বাড়ির আলমগীরের ছেলে রুবেল হাওলাদার (২৭) এবং আবু বকর সিদ্দিকের ছেলে রিয়াজ হাওলাদারের (২৬) কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
পরে তাদের আটক করে থানায় আনা হয়। পরে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ১০(ক) মতে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়।

এমএসএম / জামান

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে