ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুর পদ্মানদীতে ডিবির অভিযানে কোটি টাকার ড্রেজারসহ আটক সাত


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৭-১-২০২৩ দুপুর ৩:৫২
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি ড্রেজারসহ সাতজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গত বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধুলশুড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে ডিবি। 
 
আজ শুক্রবার (২৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা ডিবি পুলিশ।জেলা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে ডিবির একটি অভিযানিক দল উপপরিদর্শক (নিরস্ত্র) হাকিম মোল্লার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে হরিরামপুর উপজেলার ধুলশুড়া ঘাটের ৫০০ গজ পশ্চিমে পদ্মা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আনুমানিক তিন কোটি ৬০ লাখ টাকা মূল্যের তিনটি ড্রেজারসহ সাতজনকে আটক করে।
 
আটককৃতরা হলেন-১. ভোলার সদর উপজেলার পশ্চিম চরপাতা (পশ্চিম ইলিশা) গ্রামের মো. নাছির মোল্লার ছেলে মো. মনির হোসেন (২৫), ২. গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী (হিরন) গ্রামের মৃত আ. আজিজ শেখের ছেলে মো. আ. সালাম (৫৫), ৩. বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চর দাইয়া (অালিমাবাদ) গ্রামের মৃত জামাল রাড়ীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩২), ৪. পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠি) উপজেলার সোহাগদল গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. ইয়াছিন ওরফে মুন্না (২২), ৫. বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গাগরিয়া (আলিমাবাদ) গ্রামের মৃত আবুল কাশেম মাঝির ছেলে মো. জিয়াউর রহমান (৩৫), ৬. ভোলার সদর উপজেলার পূর্ব চর নন্দনপুর (পশ্চিম ইলিশা) গ্রামের আ. মালেক বেপারীর ছেলে মো. ইউসুফ (২৪) এবং ৭. নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার আলবদী (উলুকান্দি মাদ্রাসা) গ্রামের মো. বজলু রহমানের ছেলে মো. আক্তার কাজী (৩৫)।
 
এ বিষয়ে হরিরামপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত

তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি

রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা

মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার

চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার

১১ শিক্ষকের পদ শূন্য, ৪১৩ শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ,সাধারণ সম্পাদক জমশেদ আলী

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে রাজমিস্ত্রীর মৃত্যু

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সভা

রাঙ্গামাটিতে পর্যটন মেলা শুরু: নারী উদ্যোক্তাদের পণ্যে প্রাণচাঞ্চল্য

কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪

‘জিন সাপ’ আতঙ্কে শালিখার ছান্দড়া গ্রাম