চৌদ্দগ্রামে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক চাপায় কেফায়েত উল্লাহ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত কেফায়েত উল্লাহ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উত্তর মাহিনী গ্রামের লেদু মিয়ার ছেলে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার সময় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের বাঙ্গড্ডা বটতলা নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ১১টার সময় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের বাঙ্গড্ডা বটতলা নামক স্থানে মালবাহী একটি ট্রাক কেফায়েত উল্লাহর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় কেফায়েত উল্লাহ ট্রাকের চাকার নীচে পড়ে গেলে মাথা, মুখ সহ দেহের বিভিন্ন অংশে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কেফায়েত উল্লাহকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই বিকাশ দাস জানান, 'সড়ক দুর্ঘটনায় কেফায়েত উল্লাহ নামে নাঙ্গলকোট উপজেলার উত্তর মাহিনী গ্রামের এক যুবক নিহত হয়েছে। সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।'
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied