স্মার্ট বাংলাদেশ গড়তে ক্যাডেটদের সুনাগরিক হয়ে গড়ে ওঠার আহবান সেনাপ্রধানের
আগামী ৪১’ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব।বর্তমান সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে। এগুলো হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি।
বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরে তরুণ এই ক্যাডেটদেরকে সৈনিক হিসেবে উল্লেখ করেন সেনা প্রধান। তিনি বলেন, ‘২০৪১ সালের ক্যাডেট হিসেবে তোমাদের স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত হতে হবে।’ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে উঠে ডিজিটিাল বাংলাদেশের বদলে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আহবান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান ও ঝিনাইদহ ক্যাডেট কলেজ প্রাক্তন ছাত্র জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ১৩তম পুনর্মিলনী উপলক্ষে শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গনে এ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। তিনদিনব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ এক্স ক্যাডেটস এ্যাসোসিয়েশন (জেক্সকা)।
কলেজ অধ্যক্ষ কর্ণেল এসএম রাকিব ইবনে রেজওয়ানের সভাপতিত্বে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর পরিবারবর্গ অংশ নেয়। প্রধান অতিথি বৃক্ষরোপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর বর্তমান শিক্ষার্থীরা গার্ড অব অনার প্রদান করেন। পরে কুচকাওয়াজ প্রদর্শন করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা । ১৩তম পুনর্মিলনীর বিরাটাকায় কেক কেটে প্রধান অতিথি বক্তব্য রাখেন।
ঝিনাইদহ ক্যাডেটের প্রাক্তন শিক্ষার্থী জেনারেল এসএম শফিউদ্দিন তার বক্তব্যে কলেজ জীবনের স্মৃতিচারণ ও শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করতে গিয়ে অঅবেগাপ্লুত হয়ে পড়ের প্রাক্তন এ শিক্ষার্থী। তিনি জানান, জাতিরজনক বঙ্গবন্ধুু শেখ মুজিবর রহমানের ডাকে স্বাধীনতাপাগল দামাল ছেলেরা যুদ্ধে ঝাপিয়ে পড়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ও তিন লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে বহুপতিক্ষিীত স্বাধীনতা ছিনিয়ে আনে। ডিজিটাল বাংলাদেশ নয়, এখন থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি ক্যাডেটকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার উদাত্ত আহবান জানান প্রাক্তন এই ছাত্র। তিনদিনব্যাপী এ অনুষ্ঠানে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক
চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড
পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেলেন ডা: ভীম্মদেব মন্ডল
কালিয়ায় বড় ভাইয়ের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, পারিবারিক ঐক্য বজায় রাখার আহ্বান
সীমাবদ্ধতার মধ্যেও ৩৪ বছর ধরে শিশুদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা
বিলাইছড়িতে মাদকবিরোধী র্যালী ও আলোচনা অনুষ্ঠিত
ছড়িয়ে পড়েছে ‘নিষিদ্ধ চায়না দুয়ারি’ জাল, হুমকিতে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য
চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ
রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও জুলাই যোদ্ধা গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ পরিবারের