ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ক্রিকেটের সুদিন ফেরাতে কিংবদন্তি লারাকে দায়িত্ব দিলো ক্যারিবীয়রা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১-২০২৩ বিকাল ৬:৩৯

স্বদেশি কিংবদন্তি ব্রায়ান লারাকে বড় দায়িত্ব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। সব ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেট দল এবং বোর্ডের একাডেমির সঙ্গে কাজ করবেন তিনি। পদের নাম ‘পারফরম্যান্স মেন্টর’।

লারা মূলত দলের হেড কোচদের সাহায্য করবেন। খেলোয়াড়দের প্রয়োজনীয় পরামর্শ এবং তাদের খেলা উন্নত করতে যা দরকার, সেসব বিষয়ে সহযোগিতা করবেন এই ব্যাটিং কিংবদন্তি। এছাড়া বিশ্বকাপের কৌশলগত পরিকল্পনা নির্ধারণে ক্রিকেট পরিচালকের সঙ্গে কাজ করবেন লারা। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে সময়টা একদমই ভালো কাটছে না। সর্বশেস গত মাসে তারা অস্ট্রেলিয়ায় ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে এসেছে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে দুইবারের চ্যাম্পিয়নরা।

 

ব্যর্থতার দায় কাঁধে নিয়ে গত নভেম্বরে পদত্যাগ করেন সাদা বলের অধিনায়ক নিকোলাস পুরান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণ অনুসন্ধানে যে রিভিউ প্যানেল গঠন করা হয়েছিল, সেখানেও ছিলেন লারা। এখন তিনি সরাসরিই কাজ করবেন।

এমএসএম / এমএসএম

ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর

‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’

কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

দায়িত্বের সঙ্গে মানসিকতায় বদল চান তানজিদ