উড়তে থাকা আর্সেনালের জয়রথ থামালো ম্যানসিটি
কদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডকে নিজেদের মাটিতে হারিয়েছিল আর্সেনাল। সবমিলিয়ে ইপিএলের শীর্ষে থাকা ক্লাবটির দারুণ মৌসুম কাটাচ্ছিল। অবশেষে এফএ কাপে তাদের জয়রথ থামালো ম্যানচেস্টার সিটি।
ইত্তিহাদ স্টেডিয়ামে শুক্রবার রাতে এফ এ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালকে ১-০ গোলে হারায় ম্যানসিটি। ম্যাচের ৬৪ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন নাথান আকে।
ম্যাচে দাপট দেখিয়ে খেলে ম্যানসিটি। আর্সেনাল গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচে ১১টি শট নেয় ম্যানসিটি, ৩টি অনটার্গেট। অন্যদিকে ৭টি শট নেয় আর্সেনাল, যার মধ্যে ২টি অনটার্গেট। ম্যাচের ৫৪ শতাংশ সময় বল ম্যানসিটির পায়ে ছিল।
ম্যানচেস্টার সিটি এই প্রথম এফএ কাপে আর্সেনালকে হারিয়েছে। সবশেষ দেখায় ১৯০৪ সালে ২-০ গোলে হেরেছিল সিটি। এর আগে এফএ কাপে চারবারের দেখায় প্রত্যেকবারই হেরেছিল সিটি।
তবে সাম্প্রতিক সময়ে সিটির ধারে কাছেও নেই আর্সেনাল। সব প্রতিযোগিতামূলক খেলায় ১৪ বারের দেখায় ১৩ বারই হেরেছে আর্সেনাল।
পেপ গার্দিওয়ালাও একটি বিরল রেকর্ডের কীর্তি গড়েন। আর্সেনালের বিপক্ষে তার জয় ১৮টি ম্যাচে। তার কোচিং ক্যারিয়ারে এটি সর্বোচ্চ সংখ্যক কোনো একটি ক্লাবের বিপক্ষে।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!