ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বাণী অর্চনা পূষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-১-২০২৩ দুপুর ১২:১৮

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। বিদ্যা ও ললিতকলার দেবী সরস্বতীর আরাধনায় বাণী অর্চনা পূষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে জ্ঞানের বিকাশ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রার্থনা করেছেন শিক্ষার্থীসহ সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা।

দর্শনা পুরাতন বাজারে হিন্দু পাড়া ছাত্রসংঘ এর উদ্যোগে সরস্বতী পূজা আয়োজন করা হয়। সরস্বতী পূজা অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মোঃ মাহফুজুর রহমান মনজু, চেয়ারম্যান, জেলা পরিষদ চুয়াডাঙ্গা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম ফারুক আরিফ, সদস্য সচিব দর্শনা নাগরিক কমিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার মেয়র উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগ মনোনয়ন পদপ্রার্থী জনাব আতিয়ার রহমান হাবু, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামিলীগ দামুড়হুদা উপজেলা শাখা।


এছাড়াও উপস্থিত ছিলেন উত্তম রঞ্জন দেবনাথ সভাপতি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দামুড়হুদা উপজেলা ও কোষাধাক্ষ দর্শনা পৌর আওয়ামী, অনুষ্ঠানটি সঞ্চালনা করেছে  স্বরুপ কুমার দাস প্রধান শিক্ষক আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরস্বতী পুজা অনুষ্ঠানে উলু ধ্বনি, সংখ ধ্বনি, নৃত্য প্রতিযোগিতা হয় এবং অতিথিগন পুরুষ্কার বিতরণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাধন কুমার মন্ডল এছাড়াও সহযোগিতা করেছেন চয়ন দেবনাথ, লব, প্রনয়, জয় প্রমুখ। অনুষ্ঠান শেষে  হিন্দুপাড়া ছাত্রসংঘ সংগঠনের কমিটি ঘোষণা করা হয় কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ঘোষিত হয় বাধন কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষিত হয় চয়ন দেবনাথ, পরবর্তী তে পুর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

প্রীতি / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি