ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

পেদ্রির গোলে বার্সার জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-১-২০২৩ দুপুর ১১:৩০

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় পেদ্রি গঞ্জালেসের একমাত্র গোলে জিরোনার মাঠে পূর্ণ পয়েন্ট পেয়েছে বার্সেলোনা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হলো জাভির দলের। শনিবার প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।

ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় কাতালানরা। একের পর এক সুযোগ তৈরি করেও স্বাগতিকদের জমাট রক্ষণে চির ধরাতে পারছিলো না বার্সা। 

প্রথমার্ধ অনেকটা হতাশা নিয়েই ফিরতে হয় তাদের। 

বিরতির পরও একই ধারায় খেলতে থাকে জাভির শিষ্যরা। তবে ৬১তম মিনিটে আসে সফলতা। জর্ডি আলবার বাড়ানো বলে গোল করেন পেদ্রি। 

বাকি সময় আর জালের দেখা পায়নি কেউই। 

এ জয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। ১৮ ম্যাচে ১৫ জয় ও ২ ড্রয়ে ৪৭ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের