ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ৫ লক্ষ টাকার মাদকসহ আটক ১


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৯-১-২০২৩ দুপুর ১১:৪৬
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ লাখ টাকার হেরোইনসহ মোঃ তানভির হোসেন অমি (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। 
 
গতকাল শনিবার রাত সোয়া নয়টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চর হিজুলী এলাকা থেকে তাকে আটক করা হয়।রোববার (২৯ জানুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
আটক মাদক কারবারি মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া (তিতুমীর একাডেমী সংলগ্ন) এলাকার মোঃ আরিফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
 
ডিবির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার স্যারের দিক নির্দেশনায় গতকাল রাতে ডিবির একটি অভিযানিক দল এসআই মাহফুজ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে চর হিজুলী এলাকার বোরহান আলীর বাড়ীর সামনে কলির মোড় হতে জাগীর গামী কাঁচা রাস্তা থেকে মাদক কারবারি তানভিরকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন করা হয়। যার বাজারমুল্য ৫ লক্ষ টাকা। এবিষয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার