ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

শান্তকে সতর্ক করলো বিসিবি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-১-২০২৩ দুপুর ১:৪০

ব্যাট হাতে নিয়মিতই রান পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও পেরিয়েছিলেন হাফ সেঞ্চুরি। এরপর নিহাদুজ্জামানের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন তিনি। তবে এমন আউট মেনে নিতে পারেননি শান্ত। 

সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার সাজঘরে ফেরার সময় বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে ছুড়ে মারেন হেলমেট ও ব্যাট। ক্ষোভ ছিল তার নিজের ওপরই। এই ঘটনা অবশ্য বিসিবির নজর এড়ায়নি। সতর্ক করার সঙ্গে একটি ডেমোরিট পয়েন্টও দেওয়া হয়েছে শান্তকে।

রবিবার এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচে লেভেল ১ ভঙ্গ করেছেন শান্ত। কোড অব কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী ক্রিকেট সামগ্রীর ওপর বিরক্তি দেখানোয় ডেমোরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে।

মোট চার পয়েন্ট হলে ম্যাচের নিষেধাজ্ঞা নেমে আসে ক্রিকেটারদের ওপর। ম্যাচ রেফারির কাছে দোষ স্বীকার করায় কোনো শুনানির প্রয়োজন হয়নি শান্তর।

চট্টগ্রামের বিপক্ষে ৬ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৬০ রান করেছেন তিনি। এবারের বিপিএলে ৯ ম্যাচ খেলে ৫০ গড় ও ১১৭.০৫ স্ট্রাইক রেটে ৩৫০ রান করেছেন শান্ত।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের