ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

কোটচাঁদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৯-১-২০২৩ দুপুর ৪:৫৯

ঝিনাইদহের কোটচাঁদপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।শনিবার (২৮ জানুয়ারি) বিকালে উপজেলার শিঙ্গিয়া গ্রামের হালদার পাড়া যুব সংঘের উদ্যোগে ও সিঙ্গিয়া আইপিএম কৃষি মোর্চার সহযোগিতায় স্থানীয় বলুহর বাঁওড়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকাবাইচ প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট ৮টি নৌকা অংশগ্রহণ করে। নৌকা বাইচের উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল।
এসময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, উপজেলা কৃষি অফিসার মো. মহাসিন আলী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সঞ্চয় কুমার, সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. মহিদুল ইসলাম প্রমুখ।
এদিকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে শিঙ্গিয়া গ্রামের হালদার পাড়া এলাকার বাঁওড় পাড়ে। দূর-দূরান্ত থেকে শুরু করে আশপাশের সব এলাকা থেকে সব বয়সী শত শত মানুষ নৌকাবাইচ দেখতে আসেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত নৌকা নিয়ে প্রতিযোগীরা অংশ নেন। বিশেষভাবে তৈরিকৃত এই বাইচের নৌকাগুলোকে খুব যত্ন করে পরিচর্যা করেন বাইচালরা। প্রতিটি নৌকাতে ৫০ থেকে ৫২ জন করে বাইচাল থাকেন। একজন ধরেন হাল আর দুইজন ছন্দে ছন্দে উৎসাহ যোগান খেলোয়ারদের। বাদ্যযন্ত্রের তালে তালে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল নৌকাবাইচ এলাকা। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল বলেন, নৌকাবাইচ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির মূল অনুষঙ্গ। এই ঐতিহ্যকে ধরে রাখা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। এতে গ্রামবাংলার সাধারণ মানুষ আনন্দ উপভোগ করার সুযোগ পান। খেলাধুলা মানুষকে সকল অনৈতিক কাজ থেকে দূরে রাখে। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে খেলাধুলায় আগ্রহী করতে প্রতি বছর কোটচাঁদপুর বাওড়ে আয়োজন করা হয় নৌকাবাইচ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মুকুল হোসেন ও তার দল। দ্বিতীয় স্থান অধিকার করেন ঝাড়ু হালদার ও তার দল। বিজয়ীদের মাঝে পুরস্কারের নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা ৯ জন গ্রেফতার

রাণীনগরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ

মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু

ঠাকুরগাঁও বুঁড়িবাধে মাছ ধরার উৎসব

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই বিশেষজ্ঞ চিকিৎসক, চার মাস ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন

নেত্রকোণার কেন্দুয়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-৩

অস্ত্রের মুখে সাংবাদিককে জিম্মি: প্রধান আসামি ভেড়া সাইফুল গ্রেপ্তার

কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

ত্রিশালে ইফা সুপারভাইজারের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ