"স্মার্ট বাংলাদেশ" বইয়ের মোড়ক উন্মোচন
পটুয়াখালীর কলাপাড়ায় শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে লক্ষ্য এবার "স্মার্ট বাংলাদেশ" বইয়ের মোড়ক উন্মোচন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় রাঙ্গাবালী, কুয়াকাটা ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শেখ কামাল অডিটোরিয়াম হলরুমে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ মোড়ক উন্মোচন করেন, ১১৪ পটুয়াখালী-৪ সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল বারের মোল্লা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জসিম সহ পটুয়াখালী, কলাপাড়া ও রাঙ্গাবালীর কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে এমপি মহিব্বুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোলমডেল। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের এবং মানুষের উন্নয়ন হয়। আমাদের এই অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে অনেকগুলো মেগা প্রকল্প চলমান রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied