আনোয়ারায় মানবপাচারের ওয়ারেন্ট মামলার আসামি জকু মাঝি গ্রেফতার
রায়পুর ইউনিয়নের মানব পাচারকারীর ওয়ারেন্ট মামলায় জকু মাঝি ওরফে (জক্ক মাঝি) কে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশের একটি টিম।
৩০ জানুয়ারি সোমবার রাতেআনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের গহিরা ঘাটকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জকু মাঝি রায়পুর ইউনিয়নেরর গহিরা ঘাটকুল এলাকার ০৯ নং ওয়ার্ড মাহমুদের বাড়ির মৃত রবিউল ইসলামের ছেলে বলে জানা যায়।
তিনি দীর্ঘদিন যাবত সাগরপথে মানব পাচারকারী চক্রের জড়িত এবং এলাকায় কুখ্যাত ডাকাত ছিল বলে মামলায় এবং স্থানীয় সুত্রে জানা যায়।
২০১৫ সালের দেশজুড়ে বিস্তৃত মানব পাচারকারীদের নেটওয়ার্ক। দীর্ঘ অনুসন্ধানে পুলিশের একটি যৌথ টিম ১১ আন্তর্জাতিকসহ দেশী-বিদেশী শীর্ষ ২৪১ পাচারকারীর একটি তালিকা তৈরি করে প্রকাশ করা হয়। যেখানে জকু মাঝি একজন মানব পাচারকারী চক্রের সদস্য বলে জানা যায়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান জানান,আনোয়ারা থানায় একাধিক মামলার আসামি জকু মাঝিকে সোমবার রাতে গহিরা ঘাটকুল এলাকার তার বাড়ি থেকে মানবপাচার মামলার গ্রেফতার ওয়ারেন্ট দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়।সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied