ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে বালতিতে রাখা পানিতে পড়ে শিশু কন্যার মৃত্যু!


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৩০-১-২০২৩ দুপুর ৩:১৩

যশোরের কেশবপুরে বালতিতে রাখা পানিতে পড়ে আড়াই বছরের শিশু কন্যার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বেতিখোলা গ্রামে। শিশুটির অনাকাঙ্ক্ষিত অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সুত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বেতিখোলা গ্রামের হাফেজ  আলমগির মোড়লের আড়াই বছরের শিশু কন্যা  আমেনা খাতুন খেলতে গিয়ে গত রোববার বিকেলে বাড়ির ভিতরে টিউবওয়েলের কাছে পানি রাখা বালতিতে উপুড় হয়ে পড়ে যায়। আশেপাশে কেউ না থাকায় ওই শিশু কন্যার মৃত্যু হয়েছে। বালতিতে রাখা পানির বালতি হতে শিশু কন্যাটি উঠতে না পেরে শ্বাস নিশ্বাস নিতে না পেরে তার মৃত্যু হয়। পরিবারের ওই দম্পতির প্রথম সন্তানের অকাল মৃত্যুতে বারবার অচেতন হয়ে পড়েছেন। শিশুটির অনাকাঙ্ক্ষিত অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামান্য ভূলের কারণে সারাজীবনের কান্না। 

তবে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে অবিভাবকদের সাথে মতবিনিময় ও  সচেতনতা বিষয়ক কর্মশালার আয়োজন করা হলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার অবসান সম্ভব বলে মনে করেন সচেতন মহল।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক