ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে তিনদিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৩০-১-২০২৩ দুপুর ৪:১৯

'অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে'এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার দুপুরে ঝিনাইদহে তিনদিনব্যাপি কৃষি মেলা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ এডভোকেট। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভ’মি শারমিন আক্তার সুমি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাসেদুজ্জামান রাসেল,উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, অতিরিক্ত কৃষি অফিসার আব্দুলাহ আল নোমান। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীব। 
এর আগে কৃষি মেলা উপলক্ষে বণাঢ্যর‌্যালি উপজেলা চত্ত্বর হতে বের হয়ে প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা চত্ত্বরে অবস্থিত অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালি শেষে ফিতা কেটে তিনদিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন এবং আলোচনা শেষে ষ্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলায় ১০ টি স্টল স্থান পায়।
কৃষি মেলা সম্পর্কে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুল করিম বলেন, মেলায় ফলদ, ঔষধি, বনজসহ, ভাসমান বেডে সবজি চাষ ও মডেল ভিলেজসহ মোট ১০ টি স্টল শোভাবর্ধন করেছে। এছাড়া বিভিন্ন ধরনের বীজ ও সনতান কৃষি সরঞ্জাম প্রদর্শিত হয়েছে।আগামী ০২ ফেব্রুয়ারি তিনদিনব্যাপি কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে কৃষি মেলার সমাপ্তি ঘটবে।

এমএসএম / এমএসএম

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেলেন ডা: ভীম্মদেব মন্ডল

কালিয়ায় বড় ভাইয়ের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, পারিবারিক ঐক্য বজায় রাখার আহ্বান

সীমাবদ্ধতার মধ্যেও ৩৪ বছর ধরে শিশুদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা

বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত

ছড়িয়ে পড়েছে ‘নিষিদ্ধ চায়না দুয়ারি’ জাল, হুমকিতে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য

চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ

রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও জুলাই যোদ্ধা গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ পরিবারের

নেত্রকোণার কেন্দুয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন ও ড্রেন নির্মাণে বাধা দেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ