ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহার পৌরসভার উদ্যোগে প্রথম পিঠা উৎসব অনুষ্ঠিত


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ৩০-১-২০২৩ দুপুর ৪:৪২
ঢাকার দোহারে পৌরসভার উদ্যোগে দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় পৌরসভা চত্বরে দিনব্যাপি এই উৎসবের আয়োজন করা হয়। মেলায় ২৪টি স্টলে শীতকালীন বিভিন্ন রকমারি পিঠা পুলি বিক্রি করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
 
এসময় প্রধান অতিথি বক্তব্য মো. আলমগীর হোসেন বলেন, গ্রাম-বাংলার ঐতিহ্য হচ্ছে এই শীতকালীন পিঠা, যা এখন হারিয়ে যেতে বসেছে। আর এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতেই পৌরসভার এমন চমৎকার উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি আগামীতেও এর ধারাবহিকতা অব্যাহত থাকবে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুস্তাফিজুর রহমান, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, দোহার থানা (ওসি) তদন্ত আজহারুল ইসলাম, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া।
 
পৌরসভার মেয়র আলমাস উদ্দিনের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম (শুকুর) এর সঞ্চলনায়  আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রোমান মিয়া, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আয়ূব আলী, পৌর প্রকৌশলী মশিউর রহমানসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
 
পিঠা উৎসবে জাজমেন্টের আসনের দ্বায়িত্ব পালন করেন, রন্ধন শিল্পী ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নব বেগম জলি খান, রন্ধন শিল্পী কল্পনা রহমান, রন্ধন শিল্পী সিতারা ফেরদৌস, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খালেক, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলছুম বেগম প্রমুখ।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার