ধামইরহাটে ১৬০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
নওগাঁর ধামইরহাটে আমেরিকা প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন ও তার স্ত্রী দেলোয়ারা ফিরোজ দোলার উদ্যোগে মসজিদ, মাদরাসা ও এতিমখানাসহ ১৬০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) বেলা ১১টায় সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি এম এম কলেজ মাঠে করোনায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন ১৬০টি পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, তেল, লবণ ও সাবান বিতরণ করেন ধামইরহাটের প্রয়াত দলিল লেখক শফিউদ্দিনের ছেলে আমেরিকা প্রবাসী ফিরোজ-দোলা দম্পতির পক্ষে তার ছোট ভাই মো. ফরিদুল ইসলাম ও রুহেল আহম্মেদ।
এ সময় ৩টি মসজিদ, ১টি মাদরাসা ও এতিমখানায় মোট ৮০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সাবেক সভাপতি মোজাম্মেল হক, প্রভাষক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুসা স্বপন, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মেহেদী হাসান, সাংবাদিক হারুন আল রশিদ, সাংবাদিক শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সোহেল হোসেন, উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার
ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক
বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন
বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত
নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত