গাজীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় পোশাক শ্রমিক আহত, সড়ক অবরোধ, আতংকিত এলাকাবাসী
গাজীপুরের টঙ্গীতে রবিউল ইসলাম রনি (২৫)নামে এক পোশাক শ্রমিক কুপিয়ে গুরুতর জখম করেছে কিশোর গ্যাং সদস্যরা। টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া আদর্শ পাড়া আনছার আলী রোডে এ ঘটনা ঘটে। গার্মেন্টস কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় কিশোর গ্যাং এর সদস্য ও মাদক ব্যবসায়ী জনি, রাজু, রাব্বি, রনি, পলাশ, রমজান ও জীবনসহ আরো অজ্ঞাত ১০/১৫জনকে গ্রেফতার করার দাবীতে খাঁপাড়া সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয় এলাকাবাসী ।
নুরানী জামে মসজিদের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন শরিফ জানায়, সন্ধ্যার পর হলেই বড় দেওড়া আদর্শ পাড়া এলাকায় কিশোর গ্যাং লিডার আলমাস বাহিনীর সদস্যদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে এলাকাবাসী। রাতে ছিনতাই, এলাকার মেয়েদের ইবটিজিং, মাদক ব্যবসাসহ নানান অপর্কম করে এই বাহিনী। রোববার দুপুরে বড় দেওড়া আদর্শ পাড়া এলাকার আব্দুল ওয়াহাব মৃধার ছেলে রবিউল ইসলাম রনি স্থাণীয় একটি পোশাক কারখানা থেকে খাবারের জন্য বাসার উদ্যেশে রওনা হলে জনি, রাজু, রাব্বি, রনি, পলাশ, রমজান ও জীবনসহ আরো অজ্ঞাত ১০/১৫জন তার গতিরোধ করে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে কুপিয়ে রনিকে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। এলাকাবাসী আহত রনিকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে কর্তব্যরত ডাক্তার আশষ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজম বিক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করেন। ঘটনার সাথে জড়িত অপরাধিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, এঘটনায় একটি মামলা রুজু হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied