পঞ্চগড়ে ১০হাজার টাকার বিনিময়ে খুন সংবাদ সম্মেলনে পুলিশ সুপার
পঞ্চগড়ের তেতুঁলিয়ায় কামরুল ইসলামকে দশ হাজার টাকার বিনিময়ে খুন করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) বিকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৩ জানুয়ারি কামরুল ইসলাম নিখোঁজ হলে তার ভাই কাবুল হাসান তেতুঁলিয়া মডেল থানায় ২৫ জানুয়ারী একটি সাধারন ডায়েরি করে।ওই দিন বিকালে দেবনগর ইউনিয়নের একটি চা বাগানের ড্রেন থেকে পুলিশ কামরুলের মরদেহ উদ্ধার করে।
এঘটনার পরপরই পুলিশ দিদার আলী নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেয়া তথ্যে নিহতের চাচা সাইফুল ইসলামকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয়। সাইফুলের স্বীকারোক্তিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকান্ড করেছে।
আটককৃতরা দিদার আলী তেঁতুলিয়া উপজেলার গরিয়াগছ এলাকার সরদার আলীর ছেলে,সাইফুল ইসলাম যোগীগছ এলাকার আব্দুর রহমানের ছেলে।
এ ঘটনায় অপর পলাতক আসামি নজিবুল হক একই গ্রামের সপিজদ্দীনের ছেলে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ তেঁতুলিয়া মডেল থানা মোঃ আবু সাঈদ চৌধুরী, মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied