ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শেখ মেহেদীর ব্যাটে চড়ে রংপুরের হ্যাটট্রিক জয়


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৩০-১-২০২৩ রাত ৯:৫৫
টুর্নামেন্টে টিকে থাকতে  নাসির হোসেনের দলের জয়ের কোনো বিকল্প নেই,এমন সমীকরণ নিয়ে ম্যাচ হেরে বিপিএল থেকে বিদায় এক প্রকার নিশ্চিত।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত রংপুরের বিপক্ষে ১৪৫ লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার নাইম শেখকে (৫ বলে ০) হারায়। সেখান থেকে ৬৩ রানের জুটি রনি তালুকদার ও শেখ মেহেদীর। 
 
জুটি ভাঙে ২৮ বলে ২৯ রান করা রনি আউট হলে। ক্রিজে এসে দ্রুত আউট হন শোয়েব মালিক (৬)। অধিনায়ক নুরুল হাসান সোহান করতে পারেননি ৬ রানের বেশি। আর তাতে ৯৫ রানেই ৪ উইকেট হারায় রংপুর রাইডার্স। তবে অন্য পাশে ফিফটি তুলে দলকে জয়ের পথেই রাখেন শেখ মেহেদী। ফিফটির পথে তার লেগেছে ৩১ বল। মেহেদীকে সঙ্গ দেন মোহাম্মদ নওয়াজ। শেষ ৪ ওভারে রংপুরের প্রয়োজন পড়ে  মাত্র ২৫ রান। তবে আল-আমিন হোসেনের করা ১৭তম ওভারে ফিরে যান শেখ মেহেদী। ৪৩ বলে ৬ চার ৫ ছক্কায় তার ব্যাটে ৭২ রান। 
 
আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে অবশ্য বাকি কাজ অনায়েসেই শেষ করেন নওয়াজ।  শেষ পর্যন্ত নওয়াজ ১৭ ও ওমরজাই ১২ রানে অপরাজিত ছিলেন।এর আগে টস হেরে ব্যাট করে ঢাকা ডমিনেটর্স। গণির ৫৫ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংসে স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৪৪ রান। 
 
ঢাকা ইনিংসের শুরুটা ছিল বাজে। ১৭ ওভারে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১০৮ রান। সেখান থেকে গণির ব্যাটে শেষ ৩ ওভারে যোগ হয় ৩৬ রান। ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে বাজে শুরুই ছিল ঢাকার। যেখানে দুই ওপেনার মিজানুর রহমান (৫) ও সৌম্য সরকার (১১) হয়েছেন আরেক দফা ব্যর্থ। দুজনকেই ফেরান আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাই। 
 ইংলিশ অ্যালেক্স ব্লেকও (৪) খাবি খেয়েছেন মেহেদী হাসানের অফ স্পিনে। ১৫ বলে ১৪ রানে থামেন মোহাম্মদ মিঠুন। তিন নম্বরে নামা গণির সাথে একটু সঙ্গ দিতে পেরেছেন কেবল অধিনায়ক নাসির হোসেন। দুর্দান্ত ফর্মে থাকা নাসির ও গণি মিলে যোগ করেন ৫৫ রান। ১৭তম ওভারে হাসান মাহমুদকে ৪ মেরে ৪২ বলে ফিফটি ছুঁয়েছেন গণি।
 
১৭তম ওভারে হারিস রউফকে একটি করে চার ও ছক্কা হাঁকান নাসির। তবে পরের ওভারেই রান আউটে কাটা পড়েন ২২ বলে ২৯ রান করে। শেষ ওভারে হারিস রউফকে ১ ছক্কার সাথে টানা ২ ছক্কা হাঁকান গণি। দলকে মাঝারি মানের পুঁজি এনে দেওয়ার পথে গণি অপরাজিত ছিলেন ৫৫ বলে ৭ চার ৩ ছক্কায় ৭৩ রানে।

এমএসএম / এমএসএম

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়

বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড