ইস্তাম্বুলে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব
ওয়ার্ল্ড সিরিজ অব ফিটনেস রেসিং এর ইস্তাম্বুল ইভেন্টে হাইরক্স ফিটনেস রেস প্রতিযোগিতা গত ১৪ ফেব্রুয়ারি ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিযোগি হিসাবে অংশ নেন ক্রীড়াবিদ ফুয়াদ শামসুল আলামীন।
তিনি প্রতিযোগিতার একক ইভেন্টে ৮ কিলোমিটার রেসে অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করেন। এ ইভেন্টের নিয়মানুযায়ী ৮ কিলোমিটার রেস করতে প্রতি কিলোমিটার রেস শেষে একটি ভিন্ন মাত্রার এক্সারসাইজ করতে হয়। সাধারণত প্রথমবার অংশগ্রহণকারীরা এই ৮ কিলোমিটার রেস শেষ করতে সময় নেন ২ ঘণ্টা ৩০ মিনিট। সেখানে বাংলাদেশের প্রতিযোগি ফুয়াদ শামসুল আলামীন এ ইভেন্টে অংশ নিয়ে ১ ঘণ্টা ৪১ মিনিটে দ্রুত ফিনিসার হিসাবে রেস ও এক্সারসাইজ শেষ করার কৃতিত্ব অর্জন করেন।
আয়োজক প্রতিষ্ঠান ইস্তাম্বুলের ‘হাইরক্স’ ফুয়াদকে অভিনন্দন জানিয়ে সার্টিফিকেট প্রদান করেন। এটি বাংলাদেশের রেসারদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করেন তিনি।
এর আগে গত ৪ ডিসেম্বর ২০২৫ এ অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিরিজ অব ফিটনেস রেসিং এর লন্ডন ইভেন্ট প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নেন তিনি। সেখানে বাংলাদেশের প্রতিযোগী ফুয়াদ শামসুল আলামীন ১ ঘন্টা ৫৮ মিনিটে দ্রুত ফিনিসার হিসেবে রেস ও এক্সারসইজ শেষ করার কৃতৃত্ব অর্জন করেন। আয়োজক প্রতিষ্ঠান লন্ডনের ‘হাইরক্স’ ফুয়াদকে অভিনন্দন জানিয়ে সার্টিফিকেট প্রদান করেন। এটি বাংলাদেশের রেসারদের জন্য একটি উজ্জ্বল দৃষ্ঠান্ত। এর ধারবাহিকতায় এবার ইস্তাম্বুলে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় কৃতিত্ব রাখেন বাংলাদেশের এ ফুয়াদ। এবার তিনি ওয়ার্ল্ড সিরিজ অব ফিটনেস রেসিং এর ইস্তাম্বুল ইভেন্টে ‘হাইরক্স’ ফিটনেস রেস প্রতিযোগিতা মাত্র ১ ঘণ্টা ৪১ মিনিটে শেষ করে দ্রুত ফিনিসার হিসাবে রেস ও এক্সারসাইজ শেষ করার কৃতিত্ব অর্জন করেন।
বিশ্বের বিভিন্ন দেশে আরও বড় ইভেন্টে অংশ নিয়ে ভালো ফলাফল করতে চান বাংলাদেশের এ ফুয়াদ। এ জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এমএসএম / এমএসএম
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি