ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৩১-১-২০২৩ দুপুর ১১:৪১

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী গ্রামের মুন্সী বাড়ির হুমায়ুন কবিরের সাথে একই গ্রামের শফিউল্লাহর পরিবারের ও ছালেহ আহম্মেদের পরিবারের লোকদের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের জেরে রবিবার রাতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি ভূক্তভোগীদের।

এ সময় ভূক্তভোগীরা জাতীয় জরুরী সেবায় ফোন করলে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ভূক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শাকতলী মুন্সী বাড়ির হুমায়ুন কবিরের সাথে একই গ্রামের শফিউল্লাহ ও ছালে আহম্মেদের পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ সম্পত্তির বিষয়ে আদালতে মামলা হলে হুমায়ুন কবিরদের পক্ষে আদালতে রায় দেয় বলে দাবি ভূক্তভোগীদের। বিরোধকৃত জমি হামলাকারীরা দখল করতে গেলে হুমায়ুন কবির ও তাদের লোকজন বাধা দিলে দু’পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

এর জেরে রবিবার সন্ধ্যায় প্রতিপক্ষ ৫০/৬০ জন লোক নিয়ে হুমায়ুন কবিরের বাড়িঘরে হামলা চালায় ও বাড়ির সীমানাপ্রাচীর ভাংচুর করে। এসময় হামলাকারীদের দেশীয় অস্ত্রশস্ত্রের আঘাতে ৪জন আহত হয়।

আহতরা হলেন হুমায়ুন কবিরের বোন শেফালী বেগম (৬৫), স্ত্রী মর্জিনা বেগম (৫০), পুত্রবধূ 
রুবি বেগম(৩০), ছেলে রনি হোসেন (১৪)। গুরুতর আহত হুমায়ুন কবিরের গর্ভবতী পুত্রবধূ রুবি বেগমকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ ফেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত