সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের প্রাণিসম্পদ বিভাগকে এগিয়ে নিতে নওগাঁর সাপাহারে ‘প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’-এর প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ অফিস চত্বরে আলোচনা সভা ও সফল খামারিদের পুরস্কৃত করা হয়।
আলোচনা সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে আমিষ উৎপাদনে দেশে দুধ, ডিম ও মাংশ উৎপাদন তথা গবাদিপশু-পাখি পালনে ব্যাপক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রাণিসম্পদ বিভাগ। এজন্য এই বিভাগকে দ্রুত উন্নয়নশীল করতে ইতোমধ্যেই প্রধানমন্ত্রী দেশের অসংখ্য খামারিকে প্রণোদনা দিয়ে সহায়তা করেছেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহজাহান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আশিষ কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিদ্বয় প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা