বর্ণাঢ্য আয়োজনে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা
বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পারস্পরিক আলোচনার ভিত্তিতে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদী এই কমিটিতে উপদেষ্টা মন্ডলীর নেতৃত্বে অধ্যাপক আবুল হোসেন চৌধুরীকে সভাপতি ও মুছা খান রানাকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
গাজীপুরের হোতাপাড়া এলাকার শ্যামলী রিসোর্ট ও পিকনিক স্পটে সোমবার দিনব্যাপী গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত বনভোজন ও ফ্যামিলি ডে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটি ঘোষনা করা হয়।
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক মুছা খান রানা, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ নুরী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য
মোহাম্মদ আলী ভূঁইয়া, অধ্যাপক শামসুল হুদা লিটন, সঞ্জীব কুমার দাস, সেলিম ভূঁইয়া, অধ্যাপক মুখলেছুর রহমান, আব্দুল মালেক, জামাল উদ্দিন প্রমুখ।
নতুন কমিটির নেতৃত্ব রয়েছেন, সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন কামাল, সহ-সভাপতি ইব্রাহিম খন্দকার, নাজিম উদ্দিন, মৃনাল কান্তি চৌধুরী সৈকত, সালাম রানা, জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মুছা খান রানা, যুগ্ন সম্পাদক আল আমিন দেওয়ান, মোহাম্মদ বেলায়েত হোসেন, শামীম মনির হোসেন মন্ডল, শহিদুল ইসলাম, মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সানাউল্লা নুরী, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, কোষাধক্ষ্য আল আমিন হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ উল হোসেন, ক্রিয়া সম্পাদক এস এম রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল আলম চঞ্চল, আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম আক্তার। কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল কাসেম, হাজী সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম মানিক, আমিনা খাতুন মুনমুন, জাকির হোসেন লিটন, সেলিম শেখ, জাকারিয়া আল মামুন, হাজী কামাল চৌধুরী ও কাজী শাকিল।
অপরদিকে বনভোজন ফ্যামিলি ডে অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনে আনন্দঘন মুহূর্ত উপভোগ করেছেন সংগঠনটির সদস্য সাংবাদিক ও তাদের পরিবারবর্গ। দিনের শুরুতে সাংবাদিকদের সন্তানদের নিয়ে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। নারী সাংবাদিক ও সাংবাদিকদের সহধর্মীনিদের নিয়ে ছিল ভিন্ন আয়োজন। দিন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এমএসএম / এমএসএম
দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন
রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিনের ইন্তেকাল ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ
ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড
কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর
Link Copied